আমবাগানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা এক যুবকের - The News Lion

আমবাগানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা এক যুবকের

 


দি নিউজ লায়নঃ বাড়ির কিছুটা দূরে এক আমবাগানের ডালে আজ সকাল দশটা নাগাদ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো এক যুবক। দুর্ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া গ্রামে, পঞ্চায়েত অফিসের পাশে  গোকুল প্রামানিক এর বাড়ি। বৃদ্ধ মায়ের সাথে সে থাকে। 30 বছর বয়সী ওই যুবকের স্ত্রীর সাথে মনোমালিন্যের কারণে এবং সাত বছর বয়সী এক পুত্র এবং স্ত্রী থাকে তার বাপের বাড়িতে।


গোকুল আগে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতো, দীর্ঘদিন ধরে সে বেকার! আর্থিক অনটন এবং পারিবারিক অশান্তির জেরে তার এই আত্মহত্যা বলে মনে করছে এলাকাবাসী। তবে তার বৃদ্ধ মা আজ সকালেই শান্তিপুরে বিশেষ কাজে যায়, ছেলের  আত্মহত্যার খবর পেয়ে সে পৌঁছায়। এলাকাবাসীর ফোনে এসে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরিবারসহ এলাকায় নেমে আসে শোকের ছায়া।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.